নির্বাচন পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দিনের বিভিন্ন সময় দলটি আরও দুটি ব্রিফিং করবে—বিকেল সাড়ে ৫টা এবং রাত ১০টায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে।
দুপুরের জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।






























