গণতান্ত্রিক উৎসবের মুহূর্তে এক ফ্রেমে তারেক-জুবাইদা-জাইমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:০১ পিএম
গণতান্ত্রিক উৎসবের মুহূর্তে এক ফ্রেমে তারেক-জুবাইদা-জাইমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সপরিবারে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোট শেষে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক পেজে একসঙ্গে তিনজনের একটি ছবি প্রকাশ করা হয়, যা প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে হাসিমুখে দেখা যায়।

দীর্ঘ ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফিরে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তারেক রহমান। এ ছাড়া ডা. জুবাইদা রহমানও বহু বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। জাইমা রহমানের জন্য এটি প্রথম ভোটদান। ফলে ছবিটি জিয়া পরিবারের জন্য ‘নতুন সূচনার’ প্রতীক হিসেবে অনেকে দেখছেন।

ভোট দিয়ে সকাল পৌনে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, জনগণ সারাদিন ভোটাধিকার প্রয়োগ করলে যেকোনো ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হবে।

বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান সকাল ৯টা ৩৫ মিনিটে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। একই কেন্দ্রে তার স্ত্রী ও মেয়ে ভোট প্রদান করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!