আইস্ক্রিম খেতে কে না পছন্দ করে। বাড়ির ছোট থেকে বড় সবার চায় আইস্ক্রিম। তবে বাজার থেকে আনা আইস্ক্রিম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই বাড়িতেই বানিয়ে নিন আইস্ক্রিম। অল্প উপকরণে সহজেই আইস্ক্রিম বানানোর রেসিপি দেখে নিন-
যা যা লাগবে
- নারকেল
- ১ লিটার দুধ
- খোয়া ক্ষীর
- ৩/৪ কাপ চিনি
যেভাবে বানাবেন
একটি নারকেল ভাল করে কুরিয়ে ব্লেন্ডারে দিয়ে সামান্য পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন। আবার একটু নারিকেল পাতলা পাতলা করে স্লাইস করে মিহি করে কুচিয়ে রেখে দিন। এবার একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে রাখুন। তাতে চিনি ও নারকেল বাটা মেশান। খোয়া ক্ষীর ও কুচিয়ে রাখা নারকেল দিয়ে দিন। কারও এলাচের স্বাদ ভালো লাগবে সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। না দিলেও হয়।
সব উপকরণ মিশিয়ে চুলায় কম আঁচে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন যাতে পাত্রে তলানীতে লেগে না যায়। দুধ ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করতে দিন। এ বার আইসক্রিমের মোল্ডের ভিতরে নারকেল-মেশানো ঘন দুধের মিশ্রণ দিয়ে দিন। ডিপ ফ্রিজের ভিতরে অন্তত ৩-৪ ঘণ্টা রেখে দিতে হবে। আইসক্রিম জমে গেলে পরিবেশন করুন।


































