নাস্তার সেরা নুডলস নেস্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ১১:২০ এএম
নাস্তার সেরা নুডলস নেস্ট

চটজলদি খাবারের মধ্যে নুডলস সকলের পছন্দের তালিকায় প্রথমেই থাকে। কারণ নুডলস একেবারে ঝামেলা ছাড়া খুব সহজে এবং অতিদ্রুত বানানো যায়। বাচ্চাদের টিফিনে হোক বা অতিথি আপ্যায়নে, নুডলস থাকবেই।

তবে নুডলস খাবারটির একঘেয়েমি স্বাদে অনেকসময় আমরা হাঁপিয়ে উঠি। তাই প্রয়োজন হয় ভিন্নতার। এই ভাবনাকে মাথায় রেখেই আমাদের আজকের আয়োজন। নুডলস বানানো শিখবো আমরা একটু ভিন্ন উপায়ে। যেখানে লুডলসের লম্বা-লম্বা স্টিকগুলোর আকার দেয়া হবে পাখির বাসা আকৃতির। কাজেই ভিন্নধর্মী এই রেসেপির নাম হবে “নুডলস নেস্ট”।  

চলুন তবে জেনে নেয়া যাক কোন উপায়ে বানানো যায় নুডলস নেস্ট-

যা যা লাগবে

  • নুডলস- ১ পেকেট
  • আলু– ১.৫ কাপ
  • লবণ- পরিমাণমতো
  • গাজর- সাজানোর জন্য
  • মটরশুঁটি- ২ টেবিল চামচ
  • তেল- ভাঁজার জন্য
  • মাখন- ২ টেবিল চামচ
  • লবঙ্গ ও কালোজিরা- সাজানোর জন্য

যেভাবে বানাবেন

প্রথমে চুলায় পানি বসিয়ে গরম করতে দিন। পানিতে বুদবুদ উঠলে তারমধ্যে নুডলস দিয়ে সিদ্ধ করুন। এবার সিদ্ধ করা নুডলস একটা চা ছাঁকনির ভেতরে বসিয়ে ঝুড়ির আকৃতি দিন। কিছুক্ষণ এভাবেই রাখুন, যেনো ঝুড়ির আকৃতিটা শক্ত হয়ে যায়।

এবার ডুবো তেলে নুডলস ভেঁজে নিন। অন্যদিকে সিদ্ধআলু ছিলে চটকে মাখনে ভেঁজে নিন। তারপর ছোট বল বানিয়ে পাখির আকৃতি দিন।

সবশেষে লবঙ্গ বা কালোজিরা দিয়ে পাখির চোখ বানিয়ে নিন। গাজর দিয়ে ঠোঁট ও পাখির ডানা বানাতে পারবেন সহজেই। এবার ঝুড়ির ভেতরে মটরশুঁটির ডানা ছড়িয়ে দিন।  

কত সহজেই হয়ে গেলো নুডলস নেস্ট। এবার সস দিয়ে গরম-গরম পরিবেশন করুন সুস্বাদু এই খাবার।

 

 

Link copied!