৬০ হাজার ডলারের পানি খান নিতা অম্বানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৮:৫১ পিএম
৬০ হাজার ডলারের পানি খান নিতা অম্বানি

এশিয়ার শীর্ষ ও বিশ্বের ১০ম ধনী ব্যক্তি ভারতের রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। তার স্ত্রীর জীবনযাত্রার মান আর দশজন সাধারণ মানুষের মত হবে না এমনটা ভাবাই স্বাভাবিক। 

নিতা অম্বানির পোশাক কিংবা গহনার দাম নিয়ে কৌতূহল জাগতে পারে যে কারো। তেমনি ৫৭ বছর বয়সে তার শরীরের ফিটনেস দেখেও অবাক হন অনেকেই। এমনকি কি কত দামী পানি খান সেই তথ্য চমকে দেওয়ার মতো।

বিশ্বের সবচেয়ে দামি পানি খান নিতা অম্বানী। অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি নামের এই পানির এক বোতলের দাম বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার।

ফ্রান্স ও ফিজি থেকে আমদানি করা হয় এই পানি। এতে ৫ গ্রাম স্বর্ণ স্বর্ণ মিশ্রিত থাকে বলেও শোনা যায়। বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান পায়।

চামড়ার ব্যাগসহ ২৪ ক্যারেট স্বর্ণের বোতলে থাকে অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি কোম্পানির পানি। মানবদেহের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর এই পানি বিশ্বের সবচেয়ে অভিজাত পানি হিসেবেই পরিচিত।

Link copied!