ইরানের রাজধানী তেহরানের আকাশে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, একের পর এক বিস্ফোরণে তেহরানের আকাশ আগুনের গোল্লায় উজ্জ্বল হয়ে উঠছে।
জানা গেছে, তেহরানের উত্তর দিকের একটি প্রধান মহাসড়কের নিকটবর্তী এলাকায় এই হামলাগুলো চালানো হয়েছে। বিস্ফোরণস্থল থেকে আগুনের কুণ্ডলী অনেক দূর থেকেও দৃশ্যমান ছিল।































