করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৯ হাজার ১৬৩ জনের প্রাণহানি হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭০ হাজার মানুষ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন ২২ কোটি ৭৮ লাখ ২৬ হাজার ৩৭০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৮৩ হাজার ৯৭৭।
এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ কোটি ৪৪ লাখের বেশি মানুষ। বর্তমানে করোনা রোগী রয়েছেন প্রায় ১ কোটি ৮৬ লাখ।
করোনায় সংক্রমণ ও মৃত্যুর তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৬ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ এবং এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৪৮৬ জনের।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৮০ হাজারের বেশি মানুষের এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৪ হাজার ২৭৮ জনের।
এদিকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান ১০ হাজার ২০০ এবং নতুন সংক্রমিত হন সাড়ে ৫ লাখ মানুষ।







































