যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো (৬৩)। তার স্থলাভিষিক্ত হচ্ছেন রাজ্যের প্রথম নারী গভর্নর ক্যাথি হকুল (৬২)।
২০১৪ সালে ক্যাথির সঙ্গে জোট করে গভর্নর নির্বাচনে জয় লাভ করেন কুমো। লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব নেন ডেমোক্রেটিক পার্টির সাবেক সদস্য ক্যাথি। ২০১৮ সালের নির্বাচনেও জয় পায় কুমো-ক্যাথি জুটি।
২০১৫ সাল থেকেই নিউইয়র্কের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাথি। বিবিসি জানায়, কুমোর পদত্যাগের পর তার অবশিষ্ট মেয়াদকালের জন্য দায়িত্ব পালন করবেন গভর্নর তিনি।
এর আগে তদন্তে একাধিক নারীকে যৌন হয়রানি প্রমাণিত হওয়ার পর মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন কুমো। গত সপ্তাহে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তাকে পদত্যাগের আহ্বান জানান।
কুমোর বিরুদ্ধে ১১ নারীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রমাণ পায় নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল দপ্তর। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
অ্যান্ড্রু কুমোর পদত্যাগ কার্যকর হবে ১৪ দিন পর। এরপর গভর্নরের দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হকুল।







































