চিনির বিকল্প হিসেবে কোনটি বেশি ভাল!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:২৬ পিএম
চিনির বিকল্প হিসেবে কোনটি বেশি ভাল!

চিনি ছাড়া ডায়েট এখন খুব জনপ্রিয়। বিশ্ব জুড়েই চলছে ‘নো সুগার ক্যাম্পেন’। সেই স্রোতে গা ভাসিয়েছেন বাঙালিরাও। ভোজনরসিকেরাও এখন চিনি ছাড়া স্বাস্থ্যকর মিষ্টি খেতে শিখে গিয়েছেন। আর সে কারণেই চিনির বিকল্প হিসেবে উঠে এসেছে গুড়, খেজুরের নাম। রান্নাতেও চিনির বদলে দেওয়া হচ্ছে গুড়। এখন কথা হল, গুড় না খেজুর, কোনটি বেশি স্বাস্থ্যকর। চিনির বদলে কারা কোনটি খেলে উপকার পাবেন।

সুগার যাঁদের নেই তাঁরা খাওয়ার পরে গুড় খেলেই উপকার বেশি পাবেন। দুপুরে বা রাতে খাওয়ার আধ ঘণ্টা পরে এক টুকরো গুড় খেলে হজম ভাল হবে, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু ডায়াবিটিস থাকলে গুড় বুঝেশুনেই খেতে হবে। যাঁরা ওজন কমাতে চান, তাঁরা চিনির বদলে গুড় খেলে উপকার পাবেন।

ওজন ঝরানোর জন্য ডায়েট মেনে খাবার খান যাঁরা, তাঁদের ডায়েটে খেজুর রাখা জরুরি। ভিটামিন বি৬, কে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইবারের গুণে ভরপুর খেজুর ওজন কমাতে সাহায্য করে। ফ্ল্যাভোনয়েড্‌স, ক্যারোটিনয়েড্‌স এবং ফেনোলিক অ্যাসিডের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে খেজুরে। এই উপাদানগুলি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। খেজুর খেলে পেট অনেক ক্ষণ ভর্তি থাকে, বেশি ভাজাভুজি খাওয়ার ইচ্ছা থাকে না।

খেজুর খাওয়ার নিয়ম
সকালে খালি পেটে ১টি বা ২টি ভেজানো খেজুর খেলে উপকার পাবেন। এতে হজম ভাল হবে।

Link copied!