• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ড্রাইড ফ্রুটস কি পছন্দ? হতে পারে ক্ষতির কারণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৩:৫০ পিএম
ড্রাইড ফ্রুটস কি পছন্দ? হতে পারে ক্ষতির কারণ

শুকনো খাবারের মধ্যে ড্রাইড ফ্রুটস সবার পছন্দ। কাজের অবসরে কিংবা টিভি দেখার ফাঁকে ড্রাইড ফ্রুটস যেন নিত্যসঙ্গী। পুষ্টিবিদরা বলেন, ড্রাই ফ্রুটসের অন্যতম কাজ খারাপ কোলেস্টেরলকে ভালো কোলেস্টেরলে পরিবর্তিত করা। এটি শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয়। যা খিদে বাড়িয়ে তুলতেও সাহায্য করে। এতে থাকা ফাইবার শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা বলেন, ড্রাইড ফ্রুট সঠিক উপায়ে সঠিক সময়ে খেতে হবে। না হলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। মানে মাত্রাতিরিক্ত খাওয়া যাবে না। তবেই পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

ড্রাই ফ্রুটস কখন খেতে হবে এবং কতটুকু খেতে হবে তা জানা খুব গুরুত্বপূর্ণ। কারণ বেশি পরিমাণে ফাইবার গ্রহণে হজম ক্ষমতা নষ্ট হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ড্রাই ফ্রুটস কাঁচা খাওয়া উচিত নয়। বরং কিছুক্ষণ পানিতে ভিজিয়ে খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তাই কিডনি, উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরল আক্রান্ত রোগীদের চিকিত্সকের পরামর্শ নিয়েই খেতে হবে। 

বাদাম, কাজু এবং আখরোট মিলেই হয় ড্রাউড ফ্রুটস। এতে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং প্রয়োজনীয় ভিটামিন রয়েছে। এতে থাকা সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রজনন ব্যবস্থার সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য। সেলেনিয়াম কোষ এবং টিস্যুগুলোর কোনও ক্ষতি রোধ করতে সহায়তা করে। কিন্তু অতিরিক্ত খেলে আপনার শরীরে অতিরিক্ত সেলেনিয়াম সরবরাহ করতে পারে। যা বিপজ্জনক।

ড্রাই ফ্রুটস অতিরিক্ত খেলে শরীরে কী ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে তা জানব এই আয়োজনে_

ওজন বাড়তে পারে

ড্রাইড ফ্রুটস অতিরিক্ত গ্রহণের ফলে ওজন বেড়ে যেতে পারে। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। যা ওজন বাড়ার জন্য দায়ী। প্রতিদিন ড্রাইড ফ্রুটস খেলে তবেই কিছুদিনের মধ্যেই মুটিয়ে যাবেন।

ডায়রিয়া হতে পারে

ড্রাইড ফ্রুটস অতিরিক্ত খেলে পেটের সমস্যা হতে পারে। বিশেষ করে ডায়ারিয়া হতে পারে। এছাড়াও পেটে ব্যথা, ফোলাভাব, কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই শরীরের পুষ্টির জন্য় সীমিত পরিমাণে ড্রাইড ফ্রুটস খান। এটি শরীরের জন্য় ভালো হবে। স্বাস্থ্যের সঙ্গে কোনও আপস না করে আপনার ফাইবার গ্রহণ বাড়িয়ে তুলবে।

দাঁতের ক্ষয় হতে পারে

শুকনো ফলের মধ্যে ফ্রুক্টোজ থাকে। যা স্বাস্থ্যকর। তবে এতে অতিরিক্ত চিনি থাকে। অতিরিক্ত খেলে এগুলো দাঁতে আটকে থাকে এবং দাঁত ধীরে ধীরে ক্ষয় হয়। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ড্রাইড ফ্রুটস খাওয়ার পর ব্রাশ করা উচিত। এছাড়া পানি দিয়ে কুলিকুচি করতে হবে এবং বেশি করে পানি পান করতে হবে।

ডায়াবেটিস রোগে ক্ষতিকর

ড্রাইড ফ্রুটসে উচ্চ মাত্রায় চিনির পরিমাণ থাকে। এর মধ্যে গ্লাইসেমিক ইনডেক্স খুব বেশি। যা রক্তে শর্করার স্তর ওঠানামার কারণ।

 

সূত্র: হেলথ জোন

Link copied!