জেলায় আজ ‘কক্সবাজার -এর হেলথ টুরিজম উন্নয়নকল্পে’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এশিয় উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ রেসিডেন্ট মিশনের সিনিয়র হেলথ স্পেশালিস্ট রুই লিউ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী, ব্র্যাকের হেলথ সেক্টরের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডা. এস এম হাসানুজ্জামান ও মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) তাসনীম জাহান।
এ মতবিনিময় সভায় জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





































