প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানিয়েছেন হাদি হত্যার প্রধান আসামি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৯:০৫ পিএম
প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানিয়েছেন হাদি হত্যার প্রধান আসামি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এ সময় আলমগীর হোসেন নামের আরও একজনকে আটক করা হয়েছে।

রোববার (৮ মার্চ সন্ধ্যায়) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করেছে।

এসটিএফ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন যে তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদিকে হত্যা করার পর পালিয়ে যান। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় এসে আশ্রয় নেন।

পুলিশ আরও জানায়, সুযোগ পেলে তারা আবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!