কণ্ঠশিল্পী এস এ সাগর-এর নতুন গান ‘খেলা হবে’ ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর করেছেন সুহেল খান এবং সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ।
ভিন্নধর্মী কথা ও সুরের সমন্বয়ে তৈরি এই গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মাঝে ভালো সাড়া ফেলছে। গানটির কথায় রয়েছে আলাদা এক আবেগ, আর সংগীতায়োজনও গানটিকে দিয়েছে নতুন মাত্রা।
এর আগে কণ্ঠশিল্পী এস এ সাগরের গাওয়া ‘কালো যতন কালো রতন’ গানটিও শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় নতুন এই গান ‘খেলা হবে’ নিয়েও আশাবাদী শিল্পী ও সংশ্লিষ্টরা।

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী এস এ সাগর বলেন, “গানটি নিয়ে আমরা অনেক যত্ন করে কাজ করেছি। সুহেল খানের লেখা ও সুর এবং এএন ফরহাদের সংগীতায়োজন গানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”
ইতোমধ্যেই গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে এবং শ্রোতারা গানটি উপভোগ করছেন।





































