খাবার মুখরোচক করতে বাজার পাওয়া টমেটো সস কেনা হয়। চাইনিজ খাবার, নুডুলস, পাস্তা, স্যান্ডউইচ, রোল, চপ-পাকোড়া এমনকি মুরগির রোস্ট, গরুর মাংসের তরকারিতেও এখন টমেটোর সস ব্যবহার করা হয়। খাবারের স্বাদকে দ্বিগুণ করতে টমোটে সসের জুড়ি নেই।
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত টমেটো সস খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। কারণ এতে চিনি, লবণ, মশলা, ফ্রুক্টোজ কর্ন সিরাপ থাকে। যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
পুষ্টিবিদরা বলেন, টমেটোতে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি থাকে। তবে তা দিয়ে যখন সস তৈরি করা হয় তখন এর পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। এতে প্রোটিন এবং ফাইবার থাকে না। বিশেষ করে বাজারে পাওয়া প্রক্রিয়াজাত টমেটো সসে বিভিন্ন কেমিক্যাল থাকে। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
মেটো সস বেশি পরিমাণে খেলে কী কী পার্শ্ব-প্রতিক্রিয়া হতে পারে, তা জানাব এই আয়োজনে_
কিডনি সমস্যা
বিশেষজ্ঞরা বলছেন, টমেটোর সস নিয়মিত খেলে কিডনিতে পাথর হতে পারে। প্রক্রিয়াজাত এবং উচ্চ সোডিয়াম যুক্ত খাবার প্রস্রাবে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। এতে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
হৃদরোগের ঝুঁকি বাড়ায়
টমেটোর সস তৈরি করতে অতিরিক্ত মাত্রায় ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার হয়। যা শরীরের ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি করে। হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়।
অ্যালার্জি
টমেটো সসে প্রচুর পরিমাণে হিস্টামিন উপস্থিত থাকে। অতিরিক্ত পরিমাণে খেলে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। শরীরে ব়্যাশ, হাঁচি কিংবা শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে।
উচ্চ রক্তচাপ সমস্যা
টমেটো সসে প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ উপস্থিত থাকে। এটি রক্তচাপ বাড়িয়ে দিতে সক্ষম। অত্যধিক পরিমাণে টমেটো সস খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে।
রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়
টমেটোর সস তৈরির করতে প্রচুর পরিমাণে চিনি ও ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার হয়। যা খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য় এটি ক্ষতিকর। টমোটো সস খেলে স্থূলতার সমস্যা বেড়ে যায়।
অ্যাসিডিটি সমস্যা
টমেটোর সস এক ধরনের অম্লীয় খাদ্য। এতে ম্যালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিডের উপস্থিতি থাকে। যা অ্যাসিডিটি এবং অম্বলের সমস্যা বাড়িয়ে দেয়। হজমে সমস্যা আছে এমন ব্যক্তিদের টমেটো সস একেবারেই খাওয়া উচিত নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জয়েন্টের ব্যথা
শরীরে ফোলাভাব ও জয়েন্টের ব্যথা বাড়িয়ে দেয়। টমেটোতে সোলানিন যৌগ থাকে। যা টিস্যুতে ক্যালসিয়াম তৈরি করে। তবে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে শরীরে ব্যথা সৃষ্টি করে।
সূত্র: ওয়েব এমডি






































