সেমিফাইনালে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১২:৩১ এএম
সেমিফাইনালে ভারত

ওয়েস্ট ইন্ডিজের বোলিং বিভাগে ‘এক্স ফ্যাক্টর’ নেই, ব্যাটিংয়ে আছে। তবে সেই অর্থে তা কাজে লাগিয়ে তারা বড় সংগ্রহ গড়তে পারেনি। ভারতের এই ব্যাটিং লাইনআপের বিপক্ষে ২২০–২৩০ রান যথেষ্ট হলেও হতে পারত! শাই হোপ নিজেকে দায় দিতে পারেন। ওপেনিংয়ে নেমে ৩৩ বলে ৩২ রান করেছেন, যা দলকে পিছিয়ে দিয়েছে।

এই ইনিংসকে অসাধারণ বললেও কম হবে! ৫০ বলে অপরাজিত ৯৭ রান করেছেন। তাতে সেই অর্থে তেমন ঝুঁকিও নেননি। ৫০ করে বাড়তি উল্লাস করেননি, মনযোগ ধরে রেখে দলকে সেমিফাইনালে তুলেছেন।
অথচ এই সঞ্জু স্যামসনই ভারতের মূল একাদশে জায়গা পেতেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হারের পর একাদশে সুযোগ পান ওপেনার। স্যামসনকে সাপোর্ট দিয়েছেন অন্যরাও। তিলকের ১৫ বলে ২৭, পান্ডিয়ার ১৪ বলে ১৭ রানের ছোট ইনিংসগুলোতে তাঁর কাজটা সহজ হয়েছে। ভারত পেয়েছে ৫ উইকেটের জয়। টি–টুয়েন্টি বিশ্বকাপে এটাই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
মুম্বাইয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত।
 

Link copied!