মোবাইল ফোন এখন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এটি ছাড়া যেন এক মুহূর্তও চলে না। তবে ঘুমের আগে মোবাইল নিয়ে ঘাঁটঘাঁটি করা ঠিক নয়। এই বিষয়ে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা। চলুন জেনে নিই ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করলে কী হয়-
- মাথার পাশে মোবাইল রেখে ঘুমাবেন না। কমপক্ষে কয়েক ফুট দূরে রাখুন। যদি ফোনে এলার্ম সেট করতে চান এয়ারপ্লেন মুডে রাখুন। কারণ, এর রেডিয়েশন সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার শরীরে। মোবাইলে চার্জ দিলেও বিছানায় রেখে দেবেন না। শরীর থেকে দূরে রাখুন। তাতে ঘুম ভালো হবে।
- ফোনের অত্যধিক ব্যবহার আপনার নেশা ধরিয়ে দিতে পারে। যে কারণে ঘুমানোর সময় অনেকটা কমে যায় আপনার। এছাড়া, ঘর অন্ধকার করে শুয়ে পড়ার পর যদি ক্রমাগত ফোনের লাইট চোখে পড়তে থাকে, তাহলেও চোখের ক্ষতি হয়। সেই কারণে শুয়ে পড়ার পর ফোন ব্যবহার না করাই ভালো।
- অকারণে ঘুমের ব্যঘাত ঘটাতে পারে মোবাইল ফোন। আসতে থাকা মেসেজ বা একটা ফোন আপনার ঘুমের ব্যঘাত ঘটাতে পারে। এতে শরীরে খারাপ প্রভাব পড়ে। তাছাড়াও ফোনের ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড নিয়েও অনেক চিকিৎসক সতর্ক করে থাকেন। কারণ এর ফলে ব্রেন টিউমার পর্যন্ত হতে পারে।
- ফোনের অত্যধিক ব্যবহারে মাথাতেও প্রভাব পড়ে। দেখবেন, অন্ধকারে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে অনেকের চোখ জ্বালা করে, কেউ চোখ বুজে থাকতে পারেন না। এমন সব সমস্যাও আপনার হতে পারে।
- চিকিৎসকেরা জানাচ্ছেন, ঘুমানোর আগে স্মার্ট ফোন অতিরিক্ত ব্যবহার করলে ফোনের নীল রং মস্তিষ্কের কাজে বাধা দেয়। ফলে ঘুম আসতে দেরি হয়। এছাড়াও চোখের মধ্যে রক্ত সঞ্চালন ব্যহত হয়। ই-বুকে একলাইন পড়তে যে সময় লাগে, বই পড়তে তার চেয়ে ১০ মিনিট কম সময় লাগে। আর রাত জেগে মোবাইল ঘাঁটলে খিদেও পেয়ে যায়। ফলে অতিরিক্ত খাবার খেয়ে ফেলা হয়। যেখান থেকে টাইপ ওয়ান ডায়াবেটিসের সম্ভাবনা থাকে।
তাই ঘুমাতে যাওয়ার আগে মোবাইলটি দূরে রেখে ঘুমাতে যাওয়া ভালো।







































