পেঁপে খাওয়া কি ক্ষতিকর?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৪:১১ পিএম
পেঁপে খাওয়া কি ক্ষতিকর?

রোগীদের জন্য উৎকৃষ্ট খাবার পেঁপে। ডাক্তাররা পেঁপে খাওয়ার পরামর্শ দেন। কারণ পেঁপে পেটের জন্য খুবই ভালো। বিশেষজ্ঞরা জানান, পেঁপে পাতার রস, কাঁচা বা পাকা পেঁপে খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি মেলে। ডেঙ্গু রোগীদের রক্তের প্লাটিলেট বাড়াতেও পেঁপে পাতার রস বেশ উপকারী।

পেঁপের মধ্যে পাপাইন ও কাইমোপাপাইন নামক এনজাইম রয়েছে। এটি হজমে সাহায্য করে। সকালে খালি পেটে কয়েক টুকরো পাকা পেঁপে খেলে কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকে। অন্যদিকে পেঁপে খাওয়ার কিছু নেতিবাচক দিকের কথাও তুলে ধরেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সারা দিন যারা পেঁপে খাচ্ছেন, কিছু নেতিবাচক প্রভাবের সম্মুখীন হচ্ছেন তারা।

পুষ্টিবিদরা জানান, কোনো খাবারই মাত্রাতিরিক্ত খাওয়া ঠিক নয়। এতে শরীরের ওপর প্রভাব  পড়বেই। শারীরিক জটিলতাও বেড়ে যাবে। এছাড়া কিছু রোগীদের জন্য পেঁপে খাওয়া আরও ক্ষতিকর হতে পারে।

পেঁপে খাওয়া কেন বা কাদের জন্য ক্ষতিকর হতে পারে, এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত অতিরিক্ত পেঁপে খাওয়া ক্ষতিকর। এর মধ্যে পেঁপে খাওয়া যে ক্ষতিগুলো করতে পারে এর মধ্যে রয়েছে—

  • অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে পেঁপে না খাওয়াই ভালো। এতে থাকা এনজাইমকে অ্যালার্জেন বলে, যা অতিরিক্ত খেলে শ্বাসকষ্টজনিত অসুস্থতা যেমন হাঁপানির সমস্যা হতে পারে।
  • ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি বা পাকা পেঁপে প্রতিদিন না খাওয়া ভালো।  অতিরিক্ত খেতে নিষেধ করা হচ্ছে। ডায়াবেটিস রোগীরা পেঁপে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
  • পেটের সমস্য়ায় পেঁপে খান অনেকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে পেঁপে খাওয়া উচিত নয়। এতে পেটে পানির পরিমাণ কমে যায়। অতিরিক্ত খেলে এতে উপস্থিতি পেটে জ্বালা-পোড়া ভাব এবং ব্যথা হতে পারে।
  • এক বছরের কম বয়সী শিশুদের পেঁপে খাওয়া ঠিক নয়। এটি শিশুদের হজমে সমস্যা করতে পারে।
  • গর্ভধারণে চেষ্টা করছেন বা গর্ভধারণের পর পেঁপে না খাওয়াই ভালো বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পেঁপের বীজ, শিকড় এবং পাতা গর্ভের শিশুর জন্য ক্ষতিকর। কাঁচা পেঁপেতে থাকা প্যাপেইন দেহের ঝিল্লি ক্ষতিগ্রস্ত করে। এ ছাড়া পেঁপে ল্যাটেক্সসমৃদ্ধ, যা জরায়ুর সংকোচন, রক্তপাত এবং এমনকি গর্ভপাত ঘটাতে পারে।

 

সূত্র: হেলথ লাইন

Link copied!