ছেলের মাদক-কাণ্ডে লজ্জিত হয়েছিলেন জ্যাকি, আর শাহরুখ?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০৩:৪৪ পিএম
ছেলের মাদক-কাণ্ডে লজ্জিত হয়েছিলেন জ্যাকি, আর শাহরুখ?

মাদক-কাণ্ডে গ্রেপ্তার আরিয়ান খান। ছেলের এমন কাণ্ডে সমালোচনার মুখে পড়েছেন বাবা শাহরুখ খান। সমালোচকদের দাবি, বাবা হিসেবে ‘ব্যর্থ’ শাহরুখ। তার কারণেই আরিয়ান মাদকের দুনিয়ার নাগরিক। কারণ, ছেলে মাদক সেবন করুক এটাই চেয়েছিলেন তিনি।

পুরোনো এক ভিডিও সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, “আমি তো আরিয়ানকে বলে দিয়েছি ৩-৪ বছর বয়স হয়ে গেলে মেয়েদের পিছনে যেতে পারে, মাদক সেবন করতে পারে, যৌনতায় মাততে পারে। আগে থেকেই শুরু করা ভালো। ও সেই সমস্ত কিছু করবে যা আমি করতে পারিনি। একটা বিগড়ে যাওয়া ছেলে তৈরি হবে। যদি ভালো ছেলে হয় তাহলে বাড়িতে ঢুকতে দেব না। আমার যে সহকর্মীদের মেয়ে রয়েছে, তারা যেন নিত্যদিন আমার কাছে আরিয়ানের অভিযোগ নিয়ে আসে।”

সুতরাং শাহরুখের সেই চাওয়াই পূরণ করেছেন আরিয়ান। আর সেকারণে ছেলেকে জামিনে মুক্ত করতে দৌঁড়ঝাপ শুরু করে দিয়েছেন বলিউড বাদশাহ। নামজাদা উকিল নিয়োগ দিয়েছেন। যদিও তিন দফা জামিন আবেদ করা হলেও আদালত তা গ্রহণ করেননি। বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে রয়েছেন আরিয়ানসহ গ্রেপ্তারকৃত অন্যরা। কারাগারের কোয়ারেন্টাইন ওয়ার্ডে রাখা হয়েছে তাদের।

তবুও বসে নেই শাহরুখ। সব কাজ বাদ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন ছেলেকে কারামুক্ত করার। প্রয়োগ করছেন সবধরনের ক্ষমতা। সুপারস্টার হওয়ায় প্রভাবও খাটাতে চাইছেন তিনি। ছেলের দুশ্চিন্তায় খাওয়া-ঘুম ছেড়ে দিয়েছেন।

এদিকে শুধু শাহরুখের ছেলে নন, বিখ্যাত অভিনেতা জ্যাকি চ্যানের ছেলে জেসি চ্যান মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। কইমই জানিয়েছে, ২০১৪ সালের ১৮ আগস্ট তাকে বেইজিং পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। ছেলের গ্রেপ্তারের পর কোনো প্রভাব খাটাননি জ্যাকি চ্যান। এমনকি শাহরুখের মতো ছেলের কারামুক্তির জন্য তদবির করেননি। বরং ছেলের এমন কাণ্ডে বিব্রত হয়েছিলেন তিনি।

Jackie Chan‍‍`s Son Jaycee Released From Jail

সেই সময়ে গণমাধ্যমের সামনে এসে পুরো পৃথিবীর কাছে ক্ষমা চেয়ে জ্যাকি বলেছিলেন, “আমি খুবই লজ্জিত।” সামাজিক মাধ্যমে অভিনেতা তখন লিখেছিলেন, “আমি আমার সন্তানের কাজের কারণে খুবই রাগান্বিত ও লজ্জিত।”

মাদক মামলায় ছয় মাসের জেল হয়েছিল জেসি চ্যানের। জেসি ক্ষমা চেয়েছিলেন এবং এরপরে আর ভুল না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাজা খেটে কারাগার থেকে বের হওয়ার পর সংবাদ সম্মেলন করে ভুল শিকার করে ক্ষমা চেয়েছিলেন জেসি।

ছেলের অন্যায়কে প্রশ্রয় না দেওয়ায় ‘আদর্শ বাবা’ হিসেবে সমাদৃত জ্যাকি চ্যান। তাই নেটাগরিকদের মতে, ছেলে অন্যায় করলে বাবার ভূমিকা কেমন হওয়া উচিত সেটা তার কাছ থেকে শিখতে পারেন শাহরুখ।

Link copied!