অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে তার স্ত্রীর আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১ মার্চ) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মামলায় শুধু আলভী নন, তার পরিবারের আরও কয়েকজন সদস্যের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
এর মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।



























