মাদক মামলা

পরীমনির রিমান্ড শুনানি শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ১১:৪৫ এএম
পরীমনির রিমান্ড শুনানি শুরু

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে তৃতীয়বারের মতো এজলাসে তোলা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার পাঁচ দিনের রিমান্ড শুনানি চলছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা ২৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে তাকে ঢাকার মহানগর মুখ্য আদালতে আনা হয়। সেখানে প্রথমে তাকে হাজতখানায় রাখা হয়েছিল। 

গত ১৬ আগস্ট মাদক মামলায় পরীমনির জামিন চাওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে ফের ৫ দিনের রিমান্ড আবেদন করেন সিআইডির তদন্ত কর্মকর্তা।  তাই বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির বিষয়ে ১৯ আগস্ট দিন ধার্য করা করেন। রিমান্ড আবেদন পেন্ডিং থাকায় সেদিন জামিন আবেদনের শুনানি গ্রহণ করেননি আদালত। 

গত ৪ আগস্ট বিকেল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।

Link copied!