ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ১ম বর্ষে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুপস্থিত ছিলেন ৩শ ৮৮ জন। চবিতে মোট পরীক্ষার্থীর ৪১ শতাংশ।
শনিবার দুপুরে বিষয়টি সংবাদ প্রকাশকে নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, “আজকের ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চবিতে ৯ শ ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫ শ ৫৮ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩৮৮ জন শিক্ষার্থী।”
প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া আরো বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। জালিয়াতি বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।”







































