গাইবান্ধায় শেয়ালই কামড়াচ্ছে গ্রামবাসীদের, অজানা জন্তু নয়


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৪:০০ পিএম
গাইবান্ধায় শেয়ালই কামড়াচ্ছে গ্রামবাসীদের, অজানা জন্তু নয়

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ইউনিয়নে (ইউপি) তালুক জামিরা গ্রামে শেয়ালের কামড়েই গ্রামবাসী হতাহত হচ্ছেন, কোনো অজানা জন্তুর আক্রমণে নয়। 

এ পর্যন্ত একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে গ্রামবাসীর হাতে মারপিটের শিকার হয়ে এ পর্যন্ত ৩টি শেয়ালও প্রাণ হারিয়েছে।

হরিনাথপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন কবীর চৌধুরী বলেন, “হিংস্র শেয়ালের আক্রমণে একজনের মৃত্যুতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। সে কারণে রাতে দলে দলে ভাগ হয়ে গ্রাম পাহারা দিচ্ছেন। ক্ষেতে খামারে কাজ করতে গেলেও সঙ্গে লাঠি অথবা অন্য কিছু হাতে নিয়ে যেতে হয়। স্কুল-কলেজ খোলা থাকলেও রাস্তা দিয়ে কেউ যেতে পারেনি।” 

এসব নিয়ে তোলপাড় শুরু হলে পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি গ্রামবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেন।  

কামরুল হাসান বলেন, “এসব কোনো ক্ষুধার্ত শেয়াল হতে পারে। শেয়াল কোনো হিংস্র প্রাণী নয় তাই বাঁশি বাজিয়ে তাড়িয়ে দেওয়ার পরামর্শ দেন।”

Link copied!