রামেকে করোনার উপসর্গে আরও ৩ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ১০:৫৮ এএম
রামেকে করোনার উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের তিনজনই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহী, চুয়াডাঙ্গা ও নাটোরের একজন করে রোগী ছিলেন। হাসপাতালটিতে শুধু অক্টোবর মাসের ২৩ তারিখ পর্যন্ত মারা গেছেন ৮৩ জন, এদের মধ্যে পজিটিভ ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১০ জন। এ নিয়ে ১৯২ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৬১ জন। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!