চৌমুহনীর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০১:৩১ পিএম
চৌমুহনীর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় পুকুর থেকে প্রান্ত চন্দ্র দাশ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে ইসকন মন্দিরের পুকুরে যুবকের মরদেহ ভেসে উঠে। মৃত প্রান্ত দাশের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর এলাকায়। তিনি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সদস্য।

নোয়াখালী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় কিশোর রায় দাবি করেন, শুক্রবার (১৫ অক্টোবর) মণ্ডপে দুর্বৃত্তদের হামলায় প্রান্ত দাশ নিহত হন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল বেগমগঞ্জ) মো. শাহ ইমরান বলেন, 'পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি মন্দিরের দর্শনার্থী ছিলেন।'

এদিকে শুক্রবার দুপুরে বেগমগঞ্জের কলেজ রোড ও ডিবি রোড এলাকায় ভাঙচুর ও হামলা চালায় দুর্বৃত্তরা। ওই হামলায় যতন কুমার সাহা (৪২) নিহত হন। পুলিশ জানায়, দুর্বৃত্তদের হামলায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদারসহ মোট ১৮ জন আহত হন।

Link copied!