রাষ্ট্রদূত হচ্ছেন ৩ মেজর জেনারেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১০:২৭ পিএম
রাষ্ট্রদূত হচ্ছেন ৩ মেজর জেনারেল

মেজর জেনারেল নাসিম পারভেজ, মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ও মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মেজর জেনারেল পদমর্যাদার তিন কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব দিতে সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে সরকার।
এই তিন কর্মকর্তা হলেন- মেজর জেনারেল নাসিম পারভেজ, মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ও মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
তাদের মধ্যে মেজর জেনারেল নাসিম পারভেজ মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট ছিলেন।
মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ছিলেন রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার। গত ২৬ ফেব্রুয়ারি তাকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি করা হয়েছিল।
আর মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক।

রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!