সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
হিমাংশু লাল রায় বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া তিনজনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১৪০ জন।
এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৪৯, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৭ এবং মৌলভীবাজারে ৭২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ৩ দশমিক ৩৯ শতাংশের করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে ১৯ জন সিলেটের বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ৫ এবং মৌলভীবাজারের ১৪ জন।
এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ১৭০। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৩৪৫, সুনামগঞ্জে ৬ হাজার ২১৫, হবিগঞ্জে ৬ হাজার ৫৯৬ এবং মৌলভীবাজারে ৮ হাজার ১২ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সিলেট এবং মৌলভীবাজারে দুইজন।
এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ১০৩ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৮৫, সুনামগঞ্জের হাসপাতালে ৯, হবিগঞ্জের হাসপাতালে ৫ ও মৌলভীবাজারের হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৮৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১২০ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২৯, হবিগঞ্জের ১৭ এবং মৌলভীবাজারের ২০ জন সুস্থ হয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৪৭ হাজার ৩৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৩০ হাজার ৯১৩, সুনামগঞ্জে ৫ হাজার ৯৬৪, হবিগঞ্জে ৩ হাজার ৫৮০ ও মৌলভীবাজারে ৬ হাজার ৮৮০ জন সুস্থ হয়েছেন।




































