সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চালকের


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৬:২৩ পিএম
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

নাটোরের সিংড়ায় গাছের গুড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মারা গেছেন চালক বায়েজিদ হোসেন (২৫)।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা দিকে উপজেলার দমদমা এলাকায় এ ঘটনা ঘটে।

বায়েজিদ উপজেলার জয়নগর গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বায়েজিদ মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করেন। আজ দুপুরে সিংড়া থেকে একজন যাত্রী নিয়ে তাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় উত্তর দমদমা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের গুড়ির উপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা যাত্রী অক্ষত রয়েছেন। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
 

Link copied!