ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৭:৫৬ পিএম
ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে তাড়াশ উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। 

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।  

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “মোটরসাইকেলযোগে চার আরোহী হাটিকুমরুলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলটি মহিষলুটি এলাকায় পৌঁছালে সিরাজগঞ্জ থেকে বনপাড়াগামী গ্যাসবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। আহত হন অপর এক মোটরসাইকেল আরোহী। তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার ও তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করে বলেও জানান তিনি।  

Link copied!