অভিষেকের শূন্যের হ্যাটট্রিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:১৮ পিএম
অভিষেকের শূন্যের হ্যাটট্রিক

আগেই সুপার এইট নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে ভারতের তেমন কিছু পাওয়ার ছিল না। তবে অভিষেক শর্মার পাওয়ার ছিল। আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া এই ব্যাটসম্যানের সুপার এইটের আগে রানে ফেরার দরকার ছিল।

কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষেও ‘ভাগ্য’ বদলাল না অভিষেকের। ভারতের বাঁহাতি ওপেনার আজও আউট হয়েছেন শূন্য রানে।

অভিষেকের শূন্যের হ্যাটট্রিকের ম্যাচে অবশ্য ভারতের জিততে কষ্ট হয়নি। ডাচদের ১৯৪ রানের লক্ষ্য দিয়ে সূর্যকুমার যাদবের দল আটকে দিয়েছে ১৭৬–এ।

ভারত: ২০ ওভারে ১৯৩/৬। নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৭৬/৭। ফল: ভারত ১৭ রানে জয়ী।

Link copied!