ক্রিকেট বিশ্বকাপের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ভারত পাকিস্তানের লড়াই। আর এই ম্যাচ শুধু মাঠেই নয়, উত্তাপ ছড়ায় গ্যালারি থেকে শুরু করে ভারত, পাকিস্তান আর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট প্রেমীদের মাঝেই।
এবার বিশ্বকাপের সুপার-১২ এর দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। আর টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবারের লড়াইয়ে সবগুলো ম্যাচ হেরেছে পাকিস্তান। এবার ভারত জয়ের ব্যবধান বাড়িয়ে ৬ -০ করবে নাকি পাকিস্তান প্রথম জয়ের সেয়াদ পাবে সেটিই দেখার অপেক্ষা।
টি-২০ র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে ভারত। আর পাকিস্তানের তৃতীয়। তবে মাঠের লড়াইয়ে দুদলই নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টায়।
বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠে নেমেছে দুদল। শুরু হয়েছে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তির শ্রেষ্ঠত্ব লড়াই।
ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, হারিস রউফ, হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদি





































