ভাইবারের ভিডিও কলে স্নাপচ্যাটের ফিল্টার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৯:৫৩ পিএম
ভাইবারের ভিডিও কলে স্নাপচ্যাটের ফিল্টার

অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি যুক্ত করেছে সামাজিক মাধ্যম ভাইবার। এর ফলে ভিডিও কলের সময় ব্যবহার করা যাবে ৩০টির বেশি ফিল্টার।

নিয়মিত কথোপকথনকে আরও উপভোগ্য ও বিনোদনমূলক করে তুলতে ভাইবারের এই উদ্যোগ। আর এই সেবা দিতে ভাইবারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আরেক বিখ্যাত সামাজিক মাধ্যম স্ন্যাপচ্যাট।

নতুন ফিচার ‘ভাইবার লেন্স’ এর মাধ্যমে পশুপাখির মতো মুখোশসহ ফ্যান্টাসি ইফেক্ট আর নানা চরিত্র ফুটে উঠবে ভিডিও কলকারীর চেহারায়। 

ব্যবহারকারী ক্যামেরায় পছন্দের ফিল্টার বাছাই করে ছবি তুলে তাৎক্ষণিকভাবে শেয়ারও করতে পারবেন। লেন্সের মাধ্যমে ডিসপ্লের স্টিকার বা রংও ইচ্ছেমত বদলাতে পারবেন ব্যবহারকারীরা।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাংলাদেশে ভাইবার লেন্স চালু উপলক্ষে আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বক্তারা এসব তথ্য জানান। অগমেন্টেড রিয়েলিটি সুবিধা দিতে স্ন্যাপ ইনকরপোরেশনের সঙ্গে যুক্ত হওয়ার কথাও জানায় ভাইবার কর্তৃপক্ষ।

Link copied!