ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:৫৯ পিএম
ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সারা দেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাকসহ পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন

যা যা বন্ধ থাকবে

ট্যাক্সিক্যাব

পিকআপ

মাইক্রোবাস

ট্রাক

মোটরসাইকেল – আজ মঙ্গলবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত (ইসি স্টিকারযুক্ত মোটরসাইকেল ছাড়া)

যারা চলাচল করতে পারবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

সশস্ত্র বাহিনী

প্রশাসন

অনুমতিপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষক

জরুরি সেবা (ওষুধ, স্বাস্থ্যসেবা, সংবাদপত্র পরিবহন)

বিমানবন্দরগামী বা সেখান থেকে বাসায় ফেরা যাত্রী—টিকিট দেখাতে হবে

দূরপাল্লার যাত্রী বা দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যানবাহন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি গাড়ি, প্রার্থী/এজেন্টের জন্য আরও ১টি গাড়ি—রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকারসহ

সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন—ইসি/রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে

নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী—অনুমোদন সাপেক্ষে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন

বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ সেবার গাড়ি—নিষেধাজ্ঞা শিথিল থাকবে

জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তজেলা সংযোগ সড়কসহ প্রধান রাস্তাগুলোতে কিছু শিথিলতা থাকবে

ভোটারের ব্যক্তিগত গাড়ি

নির্বাচন বিশেষজ্ঞ মো. আবদুল আলীম জানান, ভোটাররা ব্যক্তিগত গাড়িতে ভোট দিতে যেতে পারবেন।

মেট্রোরেল চালু থাকবে

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (এমটিসিএল) জানিয়েছে, ভোটের দিন মেট্রোরেল স্বাভাবিক থাকবে এবং প্রয়োজন হলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে যাতে ভোটারদের যাতায়াত সহজ হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!