গুরুত্ব পাবে তরুণ ও কল্যাণনির্ভর পরিকল্পনা

আজ বিকেলে বিএনপির ইশতেহার ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:২০ এএম
আজ বিকেলে বিএনপির ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আজ আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইশতেহার ঘোষণা করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ইভেন্টটি সঞ্চালনা করবেন। দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র বলছে, ইশতেহারে বিএনপির ৩১ দফা অঙ্গীকার ও জুলাই সনদকে মূল ভিত্তি ধরা হয়েছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে তরুণ ভোটারদের প্রত্যাশা—তাদের জন্য কর্মসংস্থান ও উন্নয়নমূলক উদ্যোগের প্রতিশ্রুতি থাকছে দলিলটিতে। জনকল্যাণধর্মী পরিকল্পনার মধ্যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো আধুনিক সেবা কার্যক্রমের ঘোষণা আসতে পারে।

এ ছাড়াও ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি দমনে কার্যকর কাঠামো গঠনের রূপরেখা তুলে ধরা হবে। মানবাধিকার সুরক্ষা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং আলেম-ওলামা, কৃষক ও সংখ্যালঘুদের কল্যাণ সংক্রান্ত বিশেষ অঙ্গীকারও থাকবে বিএনপির এবারের প্রতিশ্রুতির কেন্দ্রে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!