প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫৭ জনে। একই সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ২৩০ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ৪৭০ জনে।
রোববার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৩৭৬ জন। একই সময়ে ২৯৭২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯৬৭টি নমুনা।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।



































