সরকারের প্রতি পাটওয়ারীর আহ্বান

মুজিবের নয়, জনগণের সংবিধানের পাহারাদার হোন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১০:৪৩ এএম
মুজিবের নয়, জনগণের সংবিধানের পাহারাদার হোন’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ মুজিব ভারতের প্রেসক্রিপশনে দিল্লীর দাদাবাবুদের খুশি করার জন্য সংবিধান বানিয়েছিলেন। যে সংবিধানের কারণে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছিল, যে সংবিধানের জন্য অসংখ্য তরুণ যোদ্ধার জেলের প্রকোষ্ঠে জীবন চলে গিয়েছিল, সেই সংবিধানকে আমরা সংশোধন করে একটি নতুন সোনার বাংলাদেশ গড়ব। তাই সরকারকে বলব, মুজিব সংবিধানের পাহারাদার হবেন না, জনগণের সংবিধানের পাহাদার হোন।

বুধবার (১৫ জুলাই) রাতে জেলা এনসিপির উদ্যোগে জয়পুরহাটে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন। এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে জয়পুরহাটে বের হওয়া ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে শহরের প্রাণকেন্দ্র শহিদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে মাদকসহ যারা আটক হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার সুস্পষ্ট ব্যাখ্যা চান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, জনগণের দাবি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গেলে আমাদের অবাঞ্ছিত করা হচ্ছে, কেউ ডিম নিয়ে, কেউ ইট পাটকেল নিয়ে রেডি হচ্ছে, কোথাও বৈদ্যুতিক তার কেটে দেওয়া হচ্ছে। আজকে তারা আমাদের প্রতিহত করতে চায়। 

আগামী স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করা হলে সবাইকে লাঠি হাতে প্রস্তুত থাকতে বলেন তিনি।

জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবিরের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, জেলা এনসিপির সদস্য সচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম ইসমাইল হোসেন হাদি প্রমুখ।

Link copied!