• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

বেইলী রোডে ‘কার্ল মার্ক্স’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৮:৩৪ পিএম
বেইলী রোডে ‘কার্ল মার্ক্স’

রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে ‘সোহোতে মার্ক্স’ নাটকটি মঞ্চস্থ করা হয়েছে। 

আজ বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নাটকটি নিয়ে হাজির হয় বটতলা ও যাত্রিক নাট্যগোষ্ঠী। আগামীকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) একই সময়ে নাটকটি প্রদর্শিত হবে। এছাড়াও ৮ অক্টোবর এবং ৯ অক্টোবর মঞ্চায়ন করা হবে নাটকটি।

জাভেদ হুসেন ‘মার্ক্স ইন সোহো’ নাটকটি বাংলায় ‘সোহোতে মার্ক্স’ নামে অনুবাদ করেছেন।  ‘মার্ক্স ইন সোহো’এর মূল লেখক মার্কিন ইতিহাসবিদ ও নাট্যকার হাওয়ার্ড জিন। কার্ল মার্ক্সের মৃত্যুর ১০০ বছরের বেশি সময় পরে তিনি নাটকটি লিখেন।

হাওয়ার্ড জিন লিখেছেন, কার্ল মার্ক্স নিজের তত্ত্বগুলোর অপপ্রয়োগ দেখে কবরে নিজেকে স্থির রাখতে পারলেন না। প্রচার হওয়া ভুল কথাগুলো শুধরে দিতে তিনি আবার পৃথিবীতে আসেন। লন্ডনের সোহো শহরে মার্ক্স জীবনের অনেকটা সময় কাটিয়েছেন তাই সিদ্ধান্ত নিলেন, সেখানেই ফিরবেন। কিন্তু দাপ্তরিক ভুলে লন্ডনের বদলে নিউইয়র্কের সোহোতে নিজেকে আবিষ্কার করলেন মার্ক্স। মার্ক্স তার নামে প্রচার হওয়া ভুল কথাগুলো শুধরে দিতে আসেন। বর্তমান পৃথিবীর সমস্যাগুলো নিয়েও মার্ক্স নিজের বিশ্লেষণ তুলে ধরেন।

অনুবাদ জাভেদ হুসেন বলেছেন, “কার্ল মার্ক্স ফিরে এসেছেন আমাদের সময়ে। বলা হয়েছিল অন্ধ মুনাফার সমাজই মানুষের একমাত্র নিয়তি। এখানেই ইতিহাসের সমাপ্তি। এর ফলাফল আমরা সবাই ভুগছি। আর এই বর্তমান দুনিয়াতে মার্ক্স ফিরে এসেছেন তীব্র বিদ্রুপ নিয়ে। হাওয়ার্ড জিনের মার্ক্স একজন বিপ্লবী।”

নায়লা আজাদ ‘সোহোতে মার্ক্স’ নাটকে নির্দেশনা দিয়েছেন। হুমায়ুন আজম ও উম্মে হাবিবা নাটকটিতে অভিনয় করেছেন।

Link copied!