ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০২:১১ পিএম
ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলা

ক্যারিবীয় সাগরে আরও একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
‘মাদকের বিরুদ্ধে অভিযানের’ নামে ওই অঞ্চলে বিভিন্ন নৌযানে মার্কিন বাহিনীর একের পর এক প্রাণঘাতী বিমান হামলার ঘটনা চলছেই। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে এসব হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়েছেন।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সাউদার্ন কমান্ড জানায়, গতকাল শুক্রবার মার্কিন বাহিনী একটি প্রাণঘাতী আর গতিশীল অভিযান পরিচালনা করেছে। এতে তিনজন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক আইন ও মানবাধিকারবিশেষজ্ঞরা বারবার বলে আসছেন, আক্রান্তদের বিরুদ্ধে ‘মাদক পাচারের’ অভিযোগ থাকলেও এসব হামলার ঘটনা বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের সমান।

বিভিন্ন পর্যবেক্ষক প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল ও ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ পর্যন্ত ৩৯টি নৌযানে অন্তত ৩৭টি হামলা চালিয়েছে। সর্বশেষ গত সপ্তাহের শুরুর দিকে এমন একটি হামলায় দুজন নিহত হন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!