নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:৩১ এএম
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে  দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুজনের নাম জানা যায়নি। আহত তিনজন হলেন সদর উপজেলার পাঠাপাড়া গ্রামের মিনহাজ (৫২) ও বজলুর রহমান (২০) এবং রানীহাটির ধুমী গ্রামের মো. শুভ (২০)। বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে গেছে। টিনের চাল উড়ে গেছে।
 

Link copied!