পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে একটি জ্বালানির ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯১ জনের মৃত্যু হয়েছে। সিএনএন জানায়, শুক্রবার রাজধানী ফ্রিটাউনের কাছে এই বিস্ফোরণ ঘটে।
দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি (এনডিএমএ) এই তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে শেষ হয়েছে উদ্ধার অভিযান। এ ঘটনায় ১০০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এনডিএমএ এর পরিচালক মোহাম্মদ লামরানে বাহ জানান, বিস্ফোরণের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার বলেন, ওয়েলিংটনের বাই বুরেহ সড়কের পাশে একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে অন্য একটি ট্রাকের সংঘর্ষের হয়। বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।
সামাজিক মাধ্যমেও ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ায় হতাশা প্রকাশ করেন আকি-সায়ার। এছাড়াও নিহতদের আত্মার প্রতি শান্তি কামনার পাশাপাশি তাদের পরিবার ও স্বজনদের সমবেদনা জানান তিনি।







































