আবহাওয়া সংবাদে অতিরিক্ত গরম কিংবা তীব্র ঠাণ্ডা নিয়ে প্রতিবেদন দেখানোটা স্বাভাবিক। তবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে আবহাওয়া সংবাদের মাঝে ভুল করে প্রচারিত হয়েছে পর্ণ ভিডিও।
আবহাওয়ার পরিবর্তে এই ঘটনাতেই বেশি উত্তাপ ছড়িয়েছে টেলিভিশন চ্যানেলটি।নিউ ইয়র্ক পোস্ট জানায়, স্থানীয় সন্ধ্যা ৬টায় আবহাওয়ার খবর দেখাচ্ছিল সিবিএস-এর মালিকানাধীন চ্যানেল কেআরইএম২। এসময় আবহাওয়াবিদ মিশেল বসের পিছনে অন্য একটি টিভির স্ক্রিনে আপত্তিকর অবস্থায় আরেক নারীকে দেখা যায়।
প্রায় ১৩ সেকেন্ড ধরে সেই পর্ন ভিডিও সরাসরি সম্প্রচার করে চ্যানেলটি। মিশেল ও তার সহকারী পরিচালক কোডি প্রোকটর কারো নজরেই পড়েনি এই দৃশ্য।
পর্ন ভিডিও দেখানোর কারণেই অনেকেই চ্যানেলটির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার কয়েক ঘণ্টা পর এক বিবৃতি দুঃখ প্রকাশ করে ক্ষমা চায় সংবাদমাধ্যম কেআরইএম২।







































