ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, পরাঘাত ও ভূমিধসে নিহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০৩:১৭ পিএম
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, পরাঘাত ও ভূমিধসে নিহত ৩

মহামারির প্রকোপ  কমে আসায় পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ইন্দোনেশিয়ার বন্দর নগরী ও দর্শনীয় দ্বীপ বালিতে আঘাত হেনেছে ভূমিকম্প। পরাঘাতে ও ভূমিধসে অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন।

আল-জাজিরা জানায়, শনিবার ভোরের ঠিক আগে ভূমিকম্প আঘাত হানে। ফলে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসে অনেকেই। ট্রুনিয়ান ও কিন্তামনিতে বেশকিছু ঘরবাড়ি ও সরকারী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

ভূমিকম্পের ফলে পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসে অন্তন্ত দুইজন নিহত হয়েছে। কমপক্ষে তিনটি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল বালির ৩৮ মাইল উত্তর -পূর্বের সিঙ্গারাজা এলাকায়।

এছাড়াও ভূমিকম্পের পর ৪ দশমিক ৩ মাত্রার পরাঘাতের ফলে বিভিন্ন এলাকায় ভূমিধ্বসের সৃষ্টি হয়েছে। অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান গেদে দারমাদা জানান, “ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। হতাহতদের অনেকের হাড় ভেঙে গেছে। মাথায় আঘাত পেয়েছেন অনেকেই।”

ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে গভীরতা থাকায় ক্ষতির পরিমাণ পরিমাণ অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!