ভাইরাল ভিডিও

প্রিন্সিপাল পদ নিয়ে শিক্ষক ও শিক্ষিকার স্বামীর মারামারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৯:১৪ পিএম
প্রিন্সিপাল পদ নিয়ে শিক্ষক ও শিক্ষিকার স্বামীর মারামারি

স্কুলে শিক্ষার্থীদের মারামারি যেন অনেকটাই নিয়মিত ব্যাপার। তবে শিক্ষাগুরুকে মারামারি করতে দেখে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ছাত্রছাত্রীরা কি শিখবে?

ভারতের বিহার রাজ্যে এক স্কুলশিক্ষক ও আরেক শিক্ষিকার স্বামী ঘটিয়েছেন এমন অভূতপূর্ব কাণ্ড। এনডিটিভি জানায়, জেলা শিক্ষা অধিদপ্তরের অফিসে স্কুলের প্রিন্সিপাল পদের জন্য একেবারে কুস্তি লড়েছেন দুজন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই দৃশ্য।

এনডিভির প্রতিবেদনে যুক্ত ভিডিওতে দেখা যায় বিহারের শিক্ষা অধিদপ্তরের একটি কক্ষে ধ্বস্তাধস্তির এক পর্যায়ে মাটিতে পড়ে যান দুজন। সে অবস্থাতেই চলে মারামারি। শেষ পর্যন্ত অন্যান্য কর্মকর্তারা তাদের আলাদা করেন।


লড়াই করা দুজনের একজন নিজেকে ও অন্যজন তার স্ত্রীকে প্রিন্সিপাল পদে দেখতে চান। গত তিন মাস ধরেই দুই শিক্ষকের দ্বন্দ্ব চলছে। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মতিহারিতে শিক্ষা বিভাগের অফিসে কাগজপত্র জমা দিতে যান শিক্ষক শিবশঙ্কর গিরি ও শিক্ষিকা রিঙ্কি কুমারির স্বামী। এসময় কে আগে কাগজ জমা দিবেন তাই নিয়ে বাগবিতণ্ডা শুরু হয় তাদের। যা এক পর্যায়ে মারামারিতে পৌঁছায়।

আদাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল পদ নিয়ে এই লড়াই বাধে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!