করোনার ধকল কাটিয়ে উঠতেই আবারও অসুস্থ হয়ে পড়লেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন মনমোহন। যদিও সাবেক প্রধানমন্ত্রী অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলেই জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, গতকালের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ৮৯ বছর বয়সী এই নেতার। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন তিনি।
মনমোহন সিংয়ের আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে মোদি লেখেন, “ড: মনমোহন সিংয়ের সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।”
গত এপ্রিলে করোনা আক্রান্ত আক্রান্ত হয়ে এইমসে হাস্পাতালেই চিকিৎসাধীন ছিলেন মনমোহন সিং। গতবছরও হৃদরোগজনিত অসুস্থতায় কার্ডিওলজি বিভাগে ভর্তি হন ভারতের ১৩তম প্রধানমন্ত্রী। এর আগে ২০০৯ সালে বাইপাস সার্জারি করান তিনি।


































