• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

রাষ্ট্রদূতকে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠাবে ফ্রান্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৯:১৭ পিএম
রাষ্ট্রদূতকে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠাবে ফ্রান্স

অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অকাস চুক্তি নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে এনেছিল ফ্রান্স। এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়া পেছন থেকে ছুরি মেরেছে বলে মন্তব্য করেছিলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।

তবে তিক্ততা নিরসনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনকলে কিছুটা শান্ত হয় ফ্রান্স। এবার অস্ট্রেলিয়ায় সঙ্গে সম্পর্ক “নতুনভাবে সংজ্ঞায়িত” করতে রাষ্ট্রদূতকে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স।

বুধবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-ইভেস লে ড্রায়ান জানান, এই সিদ্ধান্তের ফলে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক “নতুন করে শুরু হবে", তবে এটি “প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের অবস্থানকে প্রভাবিত করবে না”।

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অকাস চুক্তির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি আর সাইবারের নিরাপত্তাব্যবস্থা উন্নত করবে তিন দেশ। পাশাপাশি অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। চুক্তির কারণে ফ্রান্সের সঙ্গে চার হাজার কোটি ডলারের ১২টি সাবমেরিন নির্মাণের চুক্তিটি বাতিল করেছে অস্ট্রেলিয়া।

এর দুই সপ্তাহ আগেও ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন পাওয়ার কথা থাকলেও হঠাৎ করেই সিদ্ধান্ত বদল করে দেশটি। আর অকাস চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার কয়েক ঘণ্টা আগেই সে খবর জানতে পারে ফ্রান্স।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!