আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শাহিনের প্রকোপে ওমান ও ইরানে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
ওমানে ভূমিধসে দুইজন ও আকস্মিক বন্যায় এক শিশুর মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন একজন। এছাড়া ইরানের চাবাহার বন্দরে ঘূর্ণিঝড়ে প্রাণ হারান ছয়জন।
ওমান ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় ডুবে গেছে অনেক এলাকা। ক্ষয়ক্ষতি এড়াতে রাজধানীর পূর্বাঞ্চল থেকে ২ হাজার ৭০০ বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
বন্ধ করা হয়েছে স্কুল-কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান। রবি ও সোমবার দেশটিতে দুদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
চলতি বছরে আরব সাগরে সৃষ্ট হতে যাওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় শাহিন। এর আগে মে মাসে ঘূর্ণিঝড় তকতের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়ে ভারতের পশ্চিম উপকূল।






























