৬০০ কোটি ডলার লোকসান, শীর্ষ ধনীর তালিকায় পতন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ১২:২৩ পিএম
৬০০ কোটি ডলার লোকসান, শীর্ষ ধনীর তালিকায় পতন

ফেসবুকের ৬ ঘণ্টার বিপর্যয়ে অন্তত ৬০০ কোটি ডলার লোকসানে পড়েছেন প্রতিষ্ঠানটির মালিক মার্কিন প্রযুক্তিবিদ মার্ক জাকারবার্গ। বিশ্বের শীর্ষ ধনীর তালিকাতেও নিচে নেমে গেছে তার অবস্থান।

নাম প্রকাশে অনিচ্ছুক ফেসবুকের এক কর্মকর্তার বরাতে এমন খবর জানিয়েছে ব্লুমবার্গ। সেপ্টেম্বর থেকেই ফেসবুকের শেয়ারের দরপতন চলছিল। এক মাসে ১৫ শতাংশের মতো কমে শেয়ারের দাম। সোমবার রাতে ফেসবুক অফলাইনে চলে যাওয়ার পর তা আরও ৪ দশমিক ৯ শতাংশ কমে যায়।

এছাড়া সোমবারের ঘটনায় জাকারবার্গের সম্পদের মূল্য কমে ১২ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে নেমেছে। ফলে শীর্ষ ধনীর তালিকায় এক ধাপ নেমে পঞ্চম স্থানে অবস্থান করছেন তিনি। শীর্ষ চারে উঠে এসেছেন আরেক টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

এছাড়া সম্প্রতি ফেসবুকের অভ্যন্তরীণ নথি থেকে ব্যবহারকারীদের জন্য এর ক্ষতিকর তুলে ধরে ধারাবাহিক প্রতিবেদন করে ওয়াল স্ট্রিট জার্নাল। এতে কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর ইনস্টাগ্রামের ক্ষতিকর প্রভাব উঠে আসে। এছাড়া ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকার ক্যাপিটল হিলের হামলায় ফেসবুকের মদদ ছিল এমন অভিযগেও জনপ্রিয়তা হারান জাকারবার্গ। যার প্রভাব পড়ে ফেসবুকের ব্যবসায়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!