• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

ভবানীপুরে এগিয়ে মমতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ১১:৩৮ এএম
ভবানীপুরে এগিয়ে মমতা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার উপনির্বাচনে ভবানীপুর আসনে এগিয়ে আছেন তৃণমূল নেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম রাউন্ড গণায় তিনি দুই হাজার ৮০০ ভোটে এগিয়ে আছেন।

আনন্দবাজার জানিয়েছে, ভবানীপুরে পোস্টাল ব্যালট গণনায়ও এগিয়ে আছেন মমতা। মুখ্যমন্ত্রী থাকতে হলে তাকে জিততেই হবে এই উপনির্বাচনে। 

শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেড়ে দেওয়া এই এ আসনে মমতার জয় অনেকটাই সুনিশ্চিত। তবে সবার চোখ জয়েল ব্যবধান নিয়ে। 

রোববার (৩ অক্টোবর) সকাল থেকে ইভিএম গণনার প্রথম রাউন্ড শুরু হয়েছে ভবানীপুরে। মোট ২১ রাউন্ড গণনা হবে।

এর আগে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। দল জিতলেও নন্দীগ্রাম আসনে হেরে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখতে উপনির্বাচনে জিতে আসতে হবে তাকে।

বিধানসভার মূল নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে হেরেও মুখ্যমন্ত্রী হন মমতা। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ছয় মাসের মধ্যে কোনো আসনে উপনির্বাচনে জয়ী হতে হবে তাকে।

দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের ভোট অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে জয়ী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।

Link copied!