যুক্তরাষ্ট্রে করোনায় ১০৬ দিনে ১ লাখ মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৮:৩০ পিএম
যুক্তরাষ্ট্রে করোনায় ১০৬ দিনে ১ লাখ মৃত্যু

মহামারি করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়য়ের পরিসংখ্যান থেকে এই তথ্য জানায় সিএএন এন।

গত তিন-চার মাসের দিনের মধ্যেই অন্তত ১ লাখের বেশি করোনা রোগী মারা যায়। বিপদজনক ডেল্টা ধরনের প্রকোপেই মৃতের সংখ্যা বেড়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও করোনায় মৃতদের বেশিরভাগই টিকা নেননি বলে নিশ্চিত করা হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে দৈনিক দুই হাজারেরও বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মোট ৪ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪০৫ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

মৃতের সংখ্যা ৭ লাখ পেরোনোর মাধ্যমে বিশ্বে করোনায় প্রাণহানির তালিকায় শীর্ষ অবস্থান ধরে রাখল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৯৭ হাজার করোনা রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ ভারত করোনায় মোট মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার মানুষ।

Link copied!