ছবিতে অ্যাঙ্গেলা মেরকেলের রাজনৈতিক জীবন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৭:৩৭ পিএম
ছবিতে অ্যাঙ্গেলা মেরকেলের রাজনৈতিক জীবন

১৬ বছর ক্ষমতায় থাকার পর জার্মান চ্যান্সেলর পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাঙ্গেলা মেরকেল।

উত্থান-পতনের রাজনীতিতে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আর জাতীয় ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যেই জার্মানদের কাছে জনপ্রিয় এই নারী।

তিন দশকের রাজনৈতিক ক্যারিয়ারে তার রয়েছে নানা অর্জন। বিবিসির সচিত্র প্রতিবেদনে উঠে এসেছে মেরকেলের রাজনৈতিক জীবনের বিশেষ কিছু মুহূর্ত।

১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয়ে স্বামী জোয়াকিম সোর সঙ্গে মেরকেল (ডানে) 
১৯৯৫ সালে তিনি ছিলেন জার্মানির পরিবেশমন্ত্রী 
২০০০ সালে প্রথমবার ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব দেন
বিশ্ব নেতাদের সঙ্গে বিভিন্ন সম্মেলনের মধ্যমনি ছিলেন তিনি
জি ৭ শীর্ষ সম্মেলনে সংকট মোকাবেলায় দৃঢ়প্রত্যয়ী মেরকেল
২০০৫ সালে জার্মানির প্রথম নারী চ্যান্সেলর হন
বিদায় বেলায় ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর পার্কে পাখিদের সঙ্গে তোলা ছবিটি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

 

Link copied!