ইরানের সঙ্গে চলমান যুদ্ধে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র শিগগিরই উন্মুক্ত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “যেভাবেই হোক, আমরা শিগগিরই হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ ও মুক্ত করব।”
ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি আশাবাদী চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য এ গুরুত্বপূর্ণ নৌপথে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে ইরানের পক্ষ থেকে কোনো হুমকি সৃষ্টি না হয়। গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলটি “উন্মুক্ত ও নিরাপদ” রাখতে এই দেশগুলো যুদ্ধজাহাজ পাঠাবে।
ইরানের তেলের হৃদপিণ্ড খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় চরম উত্তেজনা
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই “ইরানের সামরিক সক্ষমতার ১০০ শতাংশ” ধ্বংস করেছে।
এদিকে, জেনেভায় ইরানের প্রতিনিধি আলী বাহরাইনি বলেন, ‘তেহরানের সামরিক সক্ষমতা খর্ব করার বিষয়ে ট্রাম্পের দাবি বানোয়াট ও মিথ্যা।’


































